ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

বাড়লো এলপিজির দাম

অর্থনীতি প্রতিবেদক
প্রকাশিত: ১৬:১৭, ৪ আগস্ট ২০২৪
বাড়লো এলপিজির দাম
ফাইল ফটো

আগস্ট মাসে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ১১ টাকা বাড়ানো হয়েছে। এর ফলে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম দাঁড়িয়েছে ১ হাজার ৩৭৭ টাকা। নতুন এ দাম আজ থেকেই কার্যকর হবে।

রোববার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলে হয়, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১১ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে। যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।

Advertisement

এর আগে, জুলাই মাসের জন্য ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৩৬৬ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!