মঙ্গলবার অর্থ মন্ত্রণালয় সূত্র থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এদিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের জন্য নির্ধারিত বয়সসীমা তুলে দেওয়ার প্রস্তাব করা হয়েছে। আগে নির্ধারিত বয়সসীমা ছিল সর্বোচ্চ ৬৭ বছর। বিষয়টি নিয়ে বিকেল সাড়ে ৪টায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা কাউন্সিলরের সভায় বয়সসীমা তুলে দেওয়ার সিদ্ধান্ত হতে পারে। সেক্ষেত্রে আহসান এইচ মনসুরের দায়িত্ব নিতে সমস্যা থাকবে না বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
.png)
আহসান এইচ মনসুরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, নিয়োগের কথা শুনেছেন কিন্তু এখনো নিয়োগপত্র পাননি।