ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

বাংলাদেশ ব্যাংকের পর্ষদ পরিচালক হলেন আবদুর রহমান খান

নিজস্ব প্রতিদেবক
প্রকাশিত: ১৮:৫৩, ২৯ আগস্ট ২০২৪
বাংলাদেশ ব্যাংকের পর্ষদ পরিচালক হলেন আবদুর রহমান খান
আবদুর রহমান খান- ফাইল ফটো

বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে মনোনয়ন পেয়েছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান।

বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সাবেক সচিব ও এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের পরিবর্তে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের বর্তমান সচিব ও এনবিআরের বর্তমান চেয়ারম্যান আবদুর রহমান খানকে বাংলাদেশ ব্যাংকের পর্ষদে পরিচালকের শূন্য পদে তিন বছর মেয়াদে বর্তমান পদে থাকা সাপেক্ষে পরিচালক হিসেবে মনোনয়ন প্রদান করো হলো।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!