[ অর্থনীতি ]
বেনাপোল দিয়ে বুধবার আমদানি ৬৬৮৩, রফতানি ২০৮৯ মে. টন পণ্য
ফাইল ছবি
দেশের চলমান ১২টি স্থলবন্দরের মধ্যে সবচেয়ে বড় এবং বেশি রাজস্ব আসে বেনাপোল স্থলবন্দর দিয়ে। এ বন্দর দিয়ে আজ বুধবার ভারত থেকে আমদানি হয়েছে ৬ হাজার ৬৮৩ মেট্রিক টন পণ্য। বিপরীতে ভারতে রফতানি হয়েছে মাত্র ২ হাজার ৮৯ মেট্রিক টন পণ্য।
যশোর জেলার শার্শা উপজেলায় অবস্থিত বেনাপোল স্থলবন্দরের পরিসংখ্যানের তথ্য বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।
তথ্য বিশ্লেষণে আরো জানা যায়, ৬ হাজার ৬৮৩ মেট্রিক টন আমদানি পণ্যের মূল্য- ১১১ কোটি ৯৭ লাখ টাকা। অন্যদিকে ২ হাজার ৮৯ মেট্রিক টন রফতানি পণ্যের মূল্য-৬১ কোটি ৯৮ লাখ ৬১ হাজার টাকা। এদিন বেনাপোল স্থলবন্দরের মাধ্যমে বাংলাদেশ সরকারের রাজস্ব আদায় হয়েছে ১৫ কোটি ৯০ লাখ ৪৭ হাজার টাকা
.png)
বেনাপোল স্থলবন্দরের ব্যবহার করে এ দিন ভারত থেকে বাংলাদেশে এসেছেন ২ হাজার ৩১ জন। এর মধ্যে এক হাজার ৭১৯ জন বাংলাদেশি ও ৩১২ জন বিদেশি নাগরিক। এছাড়া এই স্থলবন্দর ব্যবহার করেছে দেশ ত্যাগ করেছেন ২ হাজার ৭০৮ জন। এর মধ্যে এক হাজার ৩৮৩ জন বাংলাদেশি ও ৩২৫ জন বিদেশি নাগরিক।
ডেইলি-বাংলাদেশ/এনকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!