ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]
সোনা মসজিদ স্থলবন্দরের বুধবারের পরিসংখ্যান

ভারত থেকে এলো ৮১৫০ মে. টন পণ্য, গেল ৩ ট্রাক চটের বস্তা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩:৫৫, ৪ সেপ্টেম্বর ২০২৪
ভারত থেকে এলো ৮১৫০ মে. টন পণ্য, গেল ৩ ট্রাক চটের বস্তা
ফাইল ছবি

সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে আজ বুধবার ভারত থেকে আমদানি হয়েছে ৮ হাজার ১৫০ মেট্রিক টন পণ্য। বিপরীতে ভারতে রফতানি হয়েছে মাত্র ৩৫.২৮ মেট্রিক টন পণ্য।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরের পরিসংখ্যানের তথ্য বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।

তথ্য বিশ্লেষণে আরো জানা যায়, ৮ হাজার ১৫০ মেট্রিক টন আমদানিকৃত পণ্য খালাসে ১৭০টি ট্রাক ব্যবহার করা হয়েছে। অন্যদিকে ভারতে ৩ ট্রাক চটের বস্তা রফতানি করা হয়েছে।

Advertisement

আমদানিকৃত পণ্যগুলো হলো- পাথর- ৯৯ টি ট্রাক (৫৬৪১ মে. টন), পেঁয়াজ- ২১ টি ট্রাক (৫৯১.১ মে. টন), গুঁড়- ২৮ টি ট্রাক (১১৮৯.২৬ মে. টন), কাঁচামরিচ- ০১ টি ট্রাক (৩.১২৪ মে. টন), মসুর ডাল- ০১ টি ট্রাক (৪২.৯৯ মে. টন), খৈল- ১০ টি ট্রাক (৩৬২.৫৮ মে. টন), মাশকালাই- ০৩ টি ট্রাক (৯৯.৭৫ মে. টন), মটর ডাল- ০৫ টি ট্রাক (১৫৯.৮৫ মে. টন) ও খেঁসারি ডাল- ০২ টি ট্রাক (৬১.৩২ মে. টন।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!