বৃহস্পতিবার এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। যা সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠানো হয়েছে।
এতে বলা হয়েছে, দেশের বৈদেশিক মুদ্রা বিনিময় হার ও লেনদেন ক্রমান্বয়ে স্থিতিশীল পর্যায়ে চলে আসায় ব্যবসা ও শিল্প-বাণিজ্যকে গতিশীল করতে এমন নির্দেশনা দেয়া হয়েছে।
.png)
এ নির্দেশনার ফলে ব্যবসায়ীরা সব ধরনের মূলধনী যন্ত্রপাতি, ভোক্তা পণ্য, মূলধনী কাঁচামাল– ব্যাংক ও গ্রাহকের সম্পর্কের ভিত্তিতে কোনো ধরণের নগদ মার্জিন ছাড়া আমদানি করতে পারবে।