ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

বিএসইসি কমিশনার তারিকুজ্জামানকে অব্যাহতি

অর্থনীতি প্রতিবেদক
প্রকাশিত: ২২:০৮, ১১ সেপ্টেম্বর ২০২৪
বিএসইসি কমিশনার তারিকুজ্জামানকে অব্যাহতি
ফাইল ফটো

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে ড. এ টি এম তারিকুজ্জামানকে। আগামী ১০ ডিসেম্বরের পর তিনি আর কমিশনার পদে থাকতে পারবে না।

বুধবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বিএসইসি ও বিআইসিএম শাখা এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ড. এ টি এম তারিকুজ্জামানের সঙ্গে সম্পাদিত চুক্তির ৮ নম্বর শর্তানুযায়ী তাকে তার পদ থেকে অব্যাহতি দেওয়ার জন্য তিন মাসের নোটিশ দেওয়া হলো। তিনি চলতি বছরের ১০ ডিসেম্বরের পর থেকে বিএসইসি কমিশনার পদে বহাল থাকবেন না।

Advertisement

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

এর আগে, ৩ সেপ্টেম্বর বিএসইসি কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ফারজানা লালারুখকে। গত ২৮ আগস্ট সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আলী আকবরকে কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!