সোমবার রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে অনলাইনে আয়কর রিটার্ন জমাদানকে সহজ করতে ই-রিটার্ন সার্ভিস সেন্টার চালুর পর গণমাধ্যমে তিনি এ কথা বলেন।
আব্দুর রহমান বলেন, করদাতারা যেন দ্রুত ও মানসম্মতভাবে সেবা পেতে পারেন সেজন্য জাতীয় রাজস্ব বোর্ড সমস্ত লেনদেন ডিজিটাল ফর্মে রূপান্তরিত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
.png)
এ সময় এনবিআর চেয়ারম্যান আবদুর রহমানের সঙ্গে সার্ভিস সেন্টার ঘুরে দেখেন ইউরোপীয় ইউনিয়নের কো-অপারেশন হেড মিশেল ক্রেজা।
এর আগে গত ৯ সেপ্টেম্বর অলাইনে রিটার্ন দাখিলের ওয়েবসাইট বড় আকারে চালু করা হয়। এরপর ২১ সেপ্টেম্বর পর্যন্ত ১৩ দিনে অনলাইন রিটার্ন দাখিলের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে এনবিআর।