বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মার্কিন সুদের হার নতুনভাবে নির্ধারণের আগে শুক্রবার (০৪ অক্টোবর) গত ছয় সপ্তাহের মধ্যে ডলারের দাম এখন সর্বোচ্চ।
মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবং বিশ্ব অর্থনীতির বর্তমান অবস্থার কারণে ডলারের মান বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা।
.png)
অপরদিকে ইউরোর মান এই সপ্তাহে কমেছে এক দশমিক ১৮ শতাংশ।
রয়টার্সের করা এক জরিপে অর্থনীতিবিদরা আমেরিকায় প্রায় দেড় লাখ চাকরি সংযোজনের আশা করছেন। যেখানে বেকারত্ব চার দশমিক ২ শতাংশ স্থিতিশীল থাকবে।