ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ অর্থনীতি ]

ইউনিয়ন ব্যাংকের এমডি ও তার স্ত্রী নাজনিনের হিসাব স্থগিত

অর্থনীতি প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৩৮, ৯ অক্টোবর ২০২৪
ইউনিয়ন ব্যাংকের এমডি ও তার স্ত্রী নাজনিনের হিসাব স্থগিত
ফাইল ফটো

এস আলমের সময়ে ইউনিয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পাওয়া এ বি এম মোকাম্মেল হক চৌধুরী ও তার স্ত্রী নাজনিন আকতারের ব্যাংক হিসাব ৩০ দিনের জন্য স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার দেশের কেন্দ্রীয় আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ-সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, ব্যাংকের শাখায় উল্লিখিত ব্যক্তি এবং তাদের ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে কোনো হিসাব পরিচালিত হয়ে থাকলে সেসব হিসাবের লেনদেন ২০১২ সালের মানিলন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় ৩০ দিনের জন্য স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হলো।

লেনদেন স্থগিতের পাশাপাশি উল্লিখিত ব্যক্তিদের ব্যাংক হিসাব সংশ্লিষ্ট দলিল যেমন- হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী এবং ৫ লাখ টাকা ও তদূর্ধ্ব অংকের টাকার লেনদেন ভাউচারসহ সংশ্লিষ্ট যাবতীয় তথ্য আগামী দুই কার্যদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠানোর কথা বলা হয়েছে।

এস আলমের নিয়ন্ত্রণে ছিল ইউনিয়ন ব্যাংক। ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ব্যাংকটির পর্ষদ ভেঙে দেয় বাংলাদেশ ব্যাংক। তবে ব্যাংকটিতে এখনো এমডি পদে বহাল আছেন এ বি এম মোকাম্মেল হক চৌধুরী।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!