এসব অপরাধের জন্য ৩টি প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
বুধবার ঐ বাজারসহ ঢাকা মহানগরসহ সারাদেশে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর কর্তৃক ডিম, ব্রয়লার মুরগি, আলু, ডাল, পেঁয়াজ, রসুন, আদা ও ভোজ্য তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।
.png)

ঢাকা মেট্রোপলিটন এলাকায় অধিদফতরের ৬ জন কর্মকর্তার নেতৃত্বে ৬টি টিম কর্তৃক ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।
এছাড়া সারাদেশের ৪৮টি জেলায় অধিদফতরের ৫৩টি টিম কর্তৃক পরিচালিত অভিযানে ১১৬টি প্রতিষ্ঠানকে ৭,১৭,৫০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানে জেলা ও উপজেলা প্রশাসনসহ টাস্কফোর্স এর আওতায় সরকারি-বেসরকারি দফতর/সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।