বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ তিনটি সার্কুলার জারি করেছে।
এতে বলা হয়েছে, স্থানীয় এয়ারলাইন্স এবং আইটি প্রতিষ্ঠানগুলো ক্লাউড সেবা, সফটওয়্যার অ্যাপ্লিকেশন ও রক্ষণাবেক্ষণের জন্যও ব্যাংকের মাধ্যমে অর্থ বিদেশে পাঠাতে পারবে।
.png)
এছাড়া প্রবাসীরা বিদেশে ব্যাংক হিসাব খুলে সেই হিসাবে অর্থ জমা রাখতে পারবেন, যার জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদন প্রয়োজন হবে না।
নতুন নির্দেশনার মাধ্যমে বিদেশে অর্থ পাঠানো আরো সহজ হবে, যা উদ্যোক্তা ব্যবসায়ীদের উপকৃত করবে।