মোটরযানের চালক কিংবা মালিক কিছু একটি খেয়াল রাখলে সহজেই বুঝতে পারবেন জ্বালানি হিসেবে ব্যবহৃত পেট্রল, অকটেন ও ডিজেল কতটা খাঁটি। যেমন- গাড়ি বা বাইকে তেল ভরানোর সময় তেলের ঘনত্বে নজর দেওয়া দরকার। তাহলেই বুঝতে পারবেন তেল খাঁটি কিনা।
প্রতি কিউবিক মিটারে পেট্রলের ঘনত্ব ৭৩০-৮০০ কেজি ও ডিজেলের ঘনত্ব ৮৩০-৯০০ কেজি হওয়া উচিত। ঘনত্ব এরচেয়ে কম হলেই বুঝতে হবে এই জ্বালানিতে অন্যকিছু মেশানো আছে। এ ধরনের জ্বালানি তেল গাড়ির জন্য মারাত্মক ক্ষতিকারক। তাই এসব জ্বালানি গাড়িতে ব্যবহারের আগে অবশ্যই নজরদারি করা জরুরি।
.png)