সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের প্রথম ঘণ্টায় দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ১৮ পয়েন্ট বেড়েছে। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে বেড়েছে ১৭ পয়েন্ট।
ডিএসইর তথ্য মতে, সোমবার লেনদেনের প্রথম ঘণ্টায় প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৮ দশমিক ২০ পয়েন্ট ও ডিএসইএস সূচক ৪ দশমিক ৯০ পয়েন্ট বেড়ে যথাক্রমে অবস্থান করছে ৫ হাজার ২০৯ দশমিক ০৬ পয়েন্টে ও ১ হাজার ১৫২ দশমিক ০৫ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ৪ দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯১৯ দশমিক ৯৭ পয়েন্টে।
.png)
এ সময় ডিএসইতে ৩৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২০৩টির কোম্পানির শেয়ারের, কমেছে ১১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৫টি। এছাড়া ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১৪৫ কোটি টাকা।
অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে প্রধান সূচক সিএএসপিআই ১৭ দশমিক ৬০ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ১০ দশমিক ২৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৪ হাজার ৪৮০ দশমিক ৫১ পয়েন্টে ও ৮ হাজার ৮০৭ দশমিক ৩৮ পয়েন্টে।
আর সিএসআই সূচক শূন্য দশমিক ৬৬ পয়েন্ট ও সিএসই-৩০ সূচক ১৬ দশমিক ৫৭ পয়েন্ট বেড়ে যথাক্রমে অবস্থান করছে ৯২৮ দশমিক ৫৩ পয়েন্টে ও ১২ হাজার ২০ দশমিক ৪১ পয়েন্টে। তবে সিএসই-৫০ সূচক শূন্য দশমিক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১১৪ দশমিক ২১ পয়েন্টে।
এ সময় লেনদেন হয়েছে ১ কোটি ৩৯ লাখ ৩০ হাজার টাকা। লেনদেন হওয়া ৬৫ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩৪টি কোম্পানি শেয়ারের, কমেছে ২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৮টির।