[ অর্থনীতি ]
অক্টোবরে মূল্যস্ফীতি বেড়ে ১০.৮৭ শতাংশ
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর লোগো
২০২৪ সালের অক্টোবর মাসে দেশের সামগ্রিক মূল্যস্ফীতি বেড়ে ১০ দশমিক ৮৭ শতাংশে পৌঁছেছে। গত মাসের তুলনায় এটি প্রায় ১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে খাদ্যপণ্যের দাম, চাল ও সবজির দাম বৃদ্ধির কারণে এ উত্থান হয়েছে।
বৃহস্পতিবার প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
এটি গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি। এর আগে, ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে সামগ্রিক ভোক্তা মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৯২ শতাংশ, এবং আগস্টে তা ছিল ১০ দশমিক ৪৯ শতাংশ।
.png)
বিবিএস জানায়, অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে ১২ দশমিক ৬৬ শতাংশে দাঁড়িয়েছে, যা জুলাইয়ে ছিল ১০ দশমিক ৪০ শতাংশ। অন্যদিকে, অক্টোবরে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কমে ৯ দশমিক ৩৪ শতাংশে নেমেছে, যা এক মাস আগে ছিল ৯ দশমিক ৫ শতাংশ।
বাংলাদেশ প্রায় দুই বছর ধরে উচ্চ মূল্যস্ফীতির চাপে রয়েছে এবং ২০২৩ সালের মার্চ থেকে দেশব্যাপী মূল্যস্ফীতি ৯ শতাংশের উপরে চলমান। এর প্রভাব বিশেষ করে নিম্ন আয়ের মানুষ ও নির্দিষ্ট আয়ের শ্রেণির ওপর পড়ছে, যা দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জগুলোর মধ্যে অন্যতম হয়ে দাঁড়িয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!