[ অর্থনীতি ]
৯ দিনে রেমিট্যান্স এসেছে সাড়ে ৬৫ কোটি ডলার
ডলার- ফাইল ফটো
চলতি নভেম্বর মাসের প্রথম ৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৬৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। এর আগের মাস অক্টোবরের পুরো সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ২৩০ কোটি ডলার এবং সেপ্টেম্বর মাসে এসেছে ২৪০ কোটি ৪৮ লাখ ডলার।
রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, চলতি মাসের প্রথম ৯ দিনে প্রতিদিন গড়ে ৭ কোটি ২৮ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। তবে অক্টোবর মাসের একই সময়ের তুলনায় এই প্রবাহ কিছুটা কমেছে, যেখানে প্রতিদিন গড়ে ৭৩ কোটি ৯৮ লাখ ডলার রেমিট্যান্স আসছিল।
নভেম্বরের প্রথম ৯ দিনে বিভিন্ন ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স আসার বিস্তারিত তথ্য হলো:
- রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৯ কোটি ৯৭ লাখ ৫০ হাজার ডলার।
- বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩ কোটি ১৫ লাখ ৬০ হাজার ডলার।
- বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪২ কোটি ১৯ লাখ ৪০ হাজার ডলার।
- বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৭ লাখ ৫০ হাজার ডলার।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ৩ থেকে ৯ নভেম্বরের মধ্যে দেশে রেমিট্যান্স এসেছে ৬১ কোটি ২৫ লাখ ৮০ হাজার ডলার, আর ১ থেকে ৩ নভেম্বর পর্যন্ত প্রবাসীরা পাঠিয়েছেন ৪ কোটি ২৪ লাখ ১০ হাজার মার্কিন ডলার।
২০২৪-২৫ অর্থবছরের জুলাই মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার, আগস্টে এসেছে ২২২ কোটি ৪১ লাখ ৫০ হাজার ডলার এবং সেপ্টেম্বরে এসেছিল ২৪০ কোটি ৪৭ লাখ ৯০ হাজার ডলার।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রেমিট্যান্স
লিংক সফলভাবে কপি হয়েছে!