[ অর্থনীতি ]
চালের দাম কমবে কবে, জানালেন খাদ্য উপদেষ্টা
খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার- ছবি: সংগৃহীত
খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, চলতি বছর আমন ধানের বাম্পার ফলন হয়েছে। আমন ধান বাজারে এলেই চালের দাম কমতে শুরু করবে।
বৃহস্পতিবার খাদ্য অধিদফতরে খাদ্য পরিস্থিতি নিয়ে সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
খাদ্য উপদেষ্টা বলেন, ১৭ নভেম্বর থেকে আমন ধান সংগ্রহ করা হবে। এবার আমন ধানের দাম প্রতি কেজিতে ৩ টাকা বাড়ানো হয়েছে। এবারের ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা সাড়ে ৫ লাখ মেট্রিক টন। পাশাপাশি দেড় লাখ টন ধান ও গম আমদানি করা হবে।
.png)
তিনি আরো বলেন, খাদ্য নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না সরকার। তাই দেশের চালের বাজার নিয়ন্ত্রণে ও সরবরাহ বাড়াতে এরই মধ্যে চালের আমদানি শুল্ক প্রত্যাহার করা হয়েছে। এর প্রভাবও পড়বে দামে।
আলী ইমাম মজুমদার বলেন, এবার বন্যায় ফেনী, কুমিল্লা ও চট্টগ্রামে আমন ধান ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপরও আমরা লক্ষ্যমাত্রা অর্জনের সর্বোচ্চ চেষ্টা করবো।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!