ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

গ্রাহকদের স্বার্থ সবার আগে দেখবে কেন্দ্রীয় ব্যাংক: গভর্নর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৪৩, ১৮ নভেম্বর ২০২৪
গ্রাহকদের স্বার্থ সবার আগে দেখবে কেন্দ্রীয় ব্যাংক: গভর্নর
গভর্নর ড. আহসান এইচ মনসুর- ফাইল ফটো

গ্রাহকদের স্বার্থ সবার আগে দেখবে কেন্দ্রীয় ব্যাংক বলে জানিয়েছেন গভর্নর ড. আহসান এইচ মনসুর।

সোমবার মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে তিনি এ কথা জানান।

আহসান এইচ মনসুর বলেন, রাজনৈতিক পট পরিবর্তনের পর কিছু ব্যাংক ভালো করছে। তার মধ্যে বেসরকারি খাতের সবচেয়ে বড় ব্যাংক ইসলামি ব্যাংক ঘুরে দাঁড়াচ্ছে।

Advertisement

তিনি বলেন, যারা প্রতিষ্ঠানের পক্ষ হয়ে কাজ করছে, বা করবে তাদের বাদ দিয়ে দেশ চলবে না। ঢালাওভাবে কাউকে চাকরি থেকে বাদ দেওয়া যাবে না।

গভর্নর আরো বলেন, সংস্কার অগ্রগতি দেখে সহযোগিতা করা হচ্ছে ব্যাংকগুলোকে। তবে ব্যাংকগুলোকে ঢালাওভাবে তারল্য সহায়তা করা হবে না।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!