ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

সুইজারল্যান্ড থেকে ১৭১ কোটি টাকার গম আনছে সরকার

অর্থনীতি প্রতিবেদক
প্রকাশিত: ১৫:১৭, ২৭ নভেম্বর ২০২৪
সুইজারল্যান্ড থেকে ১৭১ কোটি টাকার গম আনছে সরকার
গম- ফাইল ফটো

খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ৫০ হাজার মেট্রিক টন গম আনছে অন্তর্বর্তীকালীন সরকার। সুইজারল্যান্ড থেকে এসব গম আনা হবে। এতে ব্যয় ধরা হয়েছে ১৭১ কোটি ৬৪ লাখ ৮০ হাজার টাকা।

বুধবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে গম আমদানির প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

এর আগে, ১৩ নভেম্বর অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে সিঙ্গাপুর থেকে ৫০ হাজার টন গম আমদানির অনুমোদন দেওয়া হয়। এতে ব্যয় ধরা হয় ১৭৫ কোটি ২৮ লাখ ৪০ হাজার টাকা।

Advertisement

বৈঠক সূত্রে জানা গেছে, বৈঠকের নির্ধারিত প্রস্তাবের বাইরে খাদ্য মন্ত্রণালয় থেকে ৫০ হাজার মেট্রিক টন গম আমদানির একটি প্রস্তাব দেওয়া হয়। উপদেষ্টা পরিষদ কমিটি প্রস্তাবটি আলোচনা করে অনুমোদন দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে সুইজারল্যান্ডভিত্তিক মেসার্স অ্যাস্টন অ্যাগ্রো-ইন্ডাস্ট্রিয়াল এসএ সিঙ্গাপুরের মেসার্স এগ্রো কর্প ইন্টারন্যাশনাল থেকে ১৭১ কোটি ৬৪ লাখ ৮০ হাজার টাকায় ৫০ হাজার মেট্রিক টন গম কেনা হবে। প্রতি মেট্রিক টন গমের মূল্য ধরা হয়েছে ২৮৬ দশমিক ০৮ মার্কিন ডলার।

এর আগে, ১৩ নভেম্বর অনুষ্ঠিত সরকরি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে সিঙ্গাপুরের মেসার্স এগ্রো কর্প ইন্টারন্যাশনাল থেকে ৫০ হাজার টন গম কেনার অনুমোদন দেওয়া হয়। এতে ব্যয় ধরা হয় ১৭৫ কোটি ২৮ লাখ ৪০ হাজার টাকা। প্রতি মেট্রিক টন গমের দাম ধরা হয় ২৯২ দশমিক ১৪ মার্কিন ডলার।

গত ৬ নভেম্বর চলতি ২০২৪-২৫ অর্থবছরে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সিঙ্গাপুরের এগ্রো কর্প ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেডের কাছ থেকে প্যাকেজ-১ এর আওতায় ৫০ হাজার মেট্রিক টন গম ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ কমিটি। এতে ব্যয় ধরা হয় ১৮০ কোটি ৮২ লাখ ৮০ হাজার টাকা। প্রতি মেট্রিক টন গমের দাম ধরা হয় ৩০১ দশমিক ৩৮ মার্কিন ডলার।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!