ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

ডাচ বাংলার ব্যাংকিং সার্ভিসেস সাময়িক বন্ধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৩২, ৪ ডিসেম্বর ২০২৪
ডাচ বাংলার ব্যাংকিং সার্ভিসেস সাময়িক বন্ধ
ডাচ বাংলা ব্যাংকের লোগো- ফাইল ফটো

নতুন কোর ব্যাংকিং সফটওয়্যারের মাইগ্রেশন কার্যক্রম সম্পাদন করার লক্ষ্যে ডাচ বাংলা ব্যাংক পিএলসি-এর কোর ব্যাংকিং সার্ভিসেস এবং এজেন্ট ব্যাংকিং সার্ভিসেস সাময়িকভাবে বন্ধ থাকবে।

বুধবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হোসেন আরা শিখা এ তথ্য নিশ্চিত করেছেন।

ব্যাংক কর্তৃপক্ষ জানায়, সাময়িক বিরতির পর দ্রুত সময়ে সকল ব্যাংকিং কার্যক্রম পুনরায় শুরু হবে। এই আপগ্রেডেশনের ফলে দীর্ঘমেয়াদে গ্রাহকদের সেবা আরো দ্রুত ও সুবিধাজনক হবে বলে আশা করা হচ্ছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!