[ অর্থনীতি ]
সূচকের উত্থানে চলছে পুঁজিবাজারে লেনদেন
ছবি: প্রতীকী
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার মূল্যসূচকের উত্থানের মধ্য দিয়ে চলছে লেনদেন। বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।
ডিএসই সূত্রে জানা গেছে, আজ ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টায় অর্থাৎ বেলা ১১ টা ৩০ পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১৩ দশমিক ৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৩৭ পয়েন্টে।
শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৩ দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৪৫ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ৩ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৯২ পয়েন্টে।
.png)
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১০৭ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৯৬ টির, কমেছে ৯০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৭ টি কোম্পানির শেয়ারদর।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!