ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

দেশের বাজারে ২৫০ সিসির নতুন জিক্সার বাইক, দাম কত

অর্থনীতি প্রতিবেদক
প্রকাশিত: ১৯:০৮, ১২ ডিসেম্বর ২০২৪
দেশের বাজারে ২৫০ সিসির নতুন জিক্সার বাইক, দাম কত
সুজুকি জিক্সার ২৫০ সিসি বাইক লঞ্চিং অনুষ্ঠান

বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে ২৫০ সিসির দুটি বাইক নিয়ে এসেছে সুজুকি। একটি হলো জিক্সার ২৫০, অন্যটি জিক্সার এসএফ ২৫০।

বুধবার ঢাকার তেজগাঁওয়ে এ সিরিজের বাইক দুটি লঞ্চ করা হয়।

সুজুকি বাংলাদেশ বলছে, তাদের এ মোটরবাইক ‘মটোজিপি অনুপ্রাণিত পারফরম্যান্স এবং অত্যাধুনিক কাটিং-এজ’ ডিজাইন দিয়ে বাংলাদেশের ২৫০ সিসি সেগমেন্টে ‘বিপ্লব’ আনবে।

Advertisement

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সুজুকি জানিয়েছে, তাদের জিক্সার ২৫০ সিরিজে রয়েছে সুজুকির নিজস্ব অয়েল কুলিং সিস্টেম (এসওসিএস) প্রযুক্তিতে চলা একটি উন্নত ২৫০ সিসি ফুয়েল ইনজেকশন (এফআই) ইঞ্জিন, যা অসাধারণ পারফরম্যান্স, নির্ভরযোগ্যতা এবং জ্বালানি সাশ্রয় নিশ্চিত করে।

এর মূল বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে একটি হালকা চেসিস, ৬-স্পিড গিয়ারবক্স, বাড়তি নিরাপত্তার জন্য ডুয়াল-চ্যানেল এবিএস, এবং সুজুকির মোটোজিপি-অনুপ্রাণিত আকর্ষণীয় ডিজাইন।

সুজুকি জিক্সার ২৫০-এর দাম ৩ লাখ ৯৯ হাজার ৯৫০ টাকা। আর সুজুকি জিক্সার এসএফ ২৫০-এর দাম ৪ লাখ ৪৯ হাজার ৯৫০ টাকা। এছাড়া জিক্সার ২৫০ এসএফ মটোজিপি এডিশন ও নাইট্রো নিয়ন এডিশনের দাম ৪ লাখ ৬৪ হাজার ৯৫০ টাকা।

অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশে সুজুকির সব অনুমোদিত ডিলার পয়েন্টে সুজুকি জিক্সার ২৫০ এবং জিক্সার এসএফ ২৫০ পাওয়া যাচ্ছে। এছাড়া রাইডাররা জিক্সার এসএফ ২৫০ মটোজিপি এডিশন এবং নাইট্রো নিয়ন এডিশন প্রি-বুক করতে পারবেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!