ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

ব্যবসায়ীরা যথেষ্ট শক্তিশালী: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৩৭, ১৮ ডিসেম্বর ২০২৪
ব্যবসায়ীরা যথেষ্ট শক্তিশালী: অর্থ উপদেষ্টা
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ - ফাইল ফটো

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ব্যবসায়ীরা যথেষ্ট শক্তিশালী। ব্যবসার ক্ষেত্রটি বেশ জটিল। এই জটিল জিনিস ভাঙা বেশ কঠিন।

বুধবার বাজারে সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক না হওয়ার পরিপ্রেক্ষিতে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সালেহউদ্দিন আহমেদ বলেন, সয়াবিন হয়তো কিছুটা সহনীয় হতে পারে। আর মসুর ডাল কেনার প্রস্তাবে অনুমোদন দিচ্ছি, কারণ মসুর ডালের প্রয়োজন আছে। অতএব রোজা পর্যন্ত যত নিত্যপ্রয়োজনীয় জিনিস আছে- চাল, ডাল, খেজুর, ছোলা, সয়াবিন তেল, চিনি এগুলো আমরা নিশ্চিত করছি। চেষ্টা করছি বাজারটা যেন আরেকটু সহনীয় হয়। তবে সময় লাগবে। কারণ এগুলো বেশিরভাগ আমদানি করতে হয়।

Advertisement

তিনি বলেন, আমরা আজ সয়াবিন আমদানি করতে বলেছি। আমরা চাচ্ছি যত সম্ভব আমাদের দিক থেকে সাপ্লাইটা আসুক, যেন ব্যবসায়ীদের কাছে একটা মেসেজ যায়। 

ব্যবসায়ীদের সিন্ডিকেট এত শক্তিশালী? সাংবাদিকদের এমন প্রশ্নে অর্থ উপদেষ্টা বলেন, ডেফিনেটলি, ব্যবসায়ী যারা আছেন তারা যথেষ্ট শক্তিশালী। খুব বড় ব্যবসায়ী, মাঝারি বা যারা সরাসরি আমদানি করে, সাপ্লাই দেয়, আবার যারা এজেন্ট, শুধু সাপ্লাইও দেয় না, শুধু ডিও লেটার দেয়। এই জটিল জিনিস তো ভাঙা ডিফিকাল্ট।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!