ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

নতুন বছরেই আসছে রয়েল এনফিল্ডের ৩ হায়ার সিসি বাইক

অর্থনীতি ডেস্ক
প্রকাশিত: ১৯:৪৫, ২২ ডিসেম্বর ২০২৪
নতুন বছরেই আসছে রয়েল এনফিল্ডের ৩ হায়ার সিসি বাইক
রয়েল এনফিল্ড বাইক

বিশ্বব্যাপী বাইকের বাজারে প্রায় এক শতাব্দী ধরে জনপ্রিয় রয়েল এনফিল্ড। এই জনপ্রিয়তা ধরে রাখতে সব সময়ই নতুন কিছু করে প্রতিষ্ঠানটি। এরই ধারাবাহিকতায় ২০২৫ সালেও হায়ার সিসির নতুন ৩টি বাইক আনার ঘোষণা দিয়েছে রয়েল এনফিল্ড।

একনজরে দেখে নিন রয়েল এনফিল্ডের নতুন বাইকগুলো-

ক্লাসিক ৬৫০
সবচেয়ে বেশি বিক্রি হওয়া রয়েল এনফিল্ড ক্লাসিকের ৬৫০ সিসির নতুন ভার্সন আসতে চলেছে বাজারে। রয়েল এনফিল্ড ক্লাসিক ৬৫০-এর পাওয়ার ট্রেন হিসেবে ৬৪৮ সিসির প্যারালাল টুইন ইঞ্জিন থাকবে। এতে সর্বোচ্চ ৪৭.১ বিএইচপি শক্তি থাকবে এবং ৫২.৪ এনএম টর্ক উৎপন্ন হবে। ২০২৫ সালের প্রথম তিন মাসের মধ্যেই বাজারে আসতে চলেছে রয়েল এনফিল্ড ক্লাসিক ৬৫০।

Advertisement

বুলেট ৬৫০
নতুন বছরের শুরুতেই বাজারে আসবে রয়েল এনফিল্ডের বুলেট ৬৫০ বাইকটি। এরই মধ্যে এর টেস্টিংয়ের সাক্ষী হয়েছেন অনেকেই। ভারতে বহুবার চোখে পড়েছে এই রয়েল এনফিল্ড বুলেট ৬৫০ বাইকটির টেস্টিং। ৬৪৮ সিসি টুইন সিলিন্ডার ইঞ্জিনের সঙ্গে বাজারে আসবে এই বাইকটি।

হিমালয়ান ৬৫০
যেকোনো বাইকের বিকল্প হতে চলেছে নতুন রয়েল এনফিল্ড হিমালয়ান ৬৫০ বাইকটি। রয়েল এনফিল্ডের ইন্টারসেপ্টর বাইকের ট্রেলিস প্ল্যাটফর্মের উপর নতুন বাইকটি গড়ে উঠেছে। আগামী বছরের মাঝামাঝিতে এই বাইক বাজারে আনতে পারে রয়েল এনফিল্ড।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!