সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
২১ ডিসেম্বর অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় (এজিএম) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চৌধুরী। এতে উপস্থিত ছিলেন বিমান পরিচালনা পর্ষদের সদস্যরাসহ সরকারি বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরাও।
.png)
এজিএমে জানানো হয়, ২০২৩-২০২৪ অর্থবছরে বিমান রেকর্ড পরিমাণ আয় করেছে, যা আগের বছরের তুলনায় ৯.৫% বেশি। এই অর্থবছরে বিমান ১৫৫৬ কোটি টাকা অপারেশনাল মুনাফা অর্জন করেছে। তবে এক্সচেঞ্জ লস ও ট্যাক্স পরবর্তী নিট মুনাফা ২৮২ কোটি টাকা।
বিমান ২১টি উড়োজাহাজ দিয়ে দেশি-বিদেশি ৩০টি গন্তব্যে ৩ কোটি ৩৬ লাখ যাত্রী পরিবহন করেছে, যা আগের বছরের চেয়ে প্রায় এক লাখ বেশি। এছাড়া ৪৩ হাজার মেট্রিক টন কার্গো পরিবহন করে ৬৩৭ কোটি টাকা আয় করেছে, যা আগের বছরের তুলনায় ৬০% বেশি।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দাবি করেছে, গত ৫৩ বছরে প্রতিষ্ঠানটি কখনো সরকারের কাছ থেকে ভর্তুকি গ্রহণ করেনি এবং সম্পূর্ণ নিজের তহবিল থেকে ১৩টি নতুন উড়োজাহাজ কিনেছে।