[ অর্থনীতি ]
এনবিআরের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট চালু
এনবিআরের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট উদ্বোধন
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীন আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট চালু হয়েছে। সোমবার অনাড়ম্বর আয়োজনে এ ইউনিটের উদ্বোধন করেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।
এ সময় এনবিআর চেয়ারম্যান রাজস্ব আদায়ে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া সব কার্যক্রমে মেধা ও সততার প্রতি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে এনবিআরের সদস্য, বৃহৎ করদাতা ইউনিটের কর কমিশনার, সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের মহাপরিচালকসহ আয়কর বিভাগ ও ডাক অধিদফতরের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!