ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]
পুঁজিবাজার

ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ডিএসই, সিএসইতে কমেছে লেনদেন

অর্থনীতি প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৫১, ২৬ ডিসেম্বর ২০২৪
ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ডিএসই, সিএসইতে কমেছে লেনদেন
ফাইল ফটো

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচক বেড়েছে। একই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। তবে লেনদেন ৩০০ কোটি টাকা ছাড়াতে পারেনি। এর আগে, চলতি সপ্তাহের টানা তিন কার্যদিবস সূচকের পতনের ঘটেছে ডিএসইতে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। ফলে সিএসইতেও সূচকের পতন হয়েছে। একই সঙ্গে কমেছে লেনদেন।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেনের শুরুতে সূচকের ঊর্ধ্বমুখিতার দেখা মেলে। কিন্তু অল্প সময়ের ব্যবধানে দাম কমার তালিকায় চলে যায় বেশিরভাগ প্রতিষ্ঠান। লেনদেনের প্রথম তিন ঘণ্টায় দাম কামার প্রবণতা অব্যাহত থাকে। কিন্তু শেষ দেড় ঘণ্টায় চিত্র বদলে যায়। একের পর এক প্রতিষ্ঠান দাম বাড়ার তালিকায় চলে আসে। লেনদেনের শেষ পর্যন্ত দাম বাড়ার তালিকা বড় হয়েছে। একই সঙ্গে সবকয়টি মূল্যসূচক বেড়েছে।

Advertisement

লেনদেন শেষে ডিএসইতে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ১৮৭ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ১২৮টির এবং ৮১টির দাম অপরিবর্তিত রয়েছে। ফলে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১৮৪ পয়েন্টে উঠে এসেছে।

অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক আগের দিনের তুলনায় ৭ পয়েন্ট বেড়ে এক হাজার ১৬৬ পয়েন্টে অবস্থান করছে। বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৪ পয়েন্ট বেড়ে এক হাজার ৯২৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

মূল্যসূচক বাড়ার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও কিছুটা বেড়েছে। তবে মোট লেনদেন ৩০০ কোটি টাকার ঘর স্পর্শ করতে পারেনি। বাজারটিতে লেনদেন হয়েছে ২৮২ কোটি ১৯ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ২৭৫ কোটি ৭৬ লাখ টাকা। সে হিসেবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে ৬ কোটি ৪৩ লাখ টাকা।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৫৩ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেয়া ১৮০ প্রতিষ্ঠানের মধ্যে ৬৮টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৭৪টির এবং ৩৮টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৯ কোটি ৩০ লাখ টাকার। আগের কার্যদিবসে লেনদেন হয় ১৩৯ কোটি ২০ লাখ টাকা।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!