ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

বৈশ্বিক লেনদেনে ডলারের আধিপত্য

অর্থনীতি ডেস্ক
প্রকাশিত: ০১:৫৩, ৭ নভেম্বর ২০২৪
বৈশ্বিক লেনদেনে ডলারের আধিপত্য
ডলার- ফাইল ফটো

বৈশ্বিক মুদ্রাবাজারে প্রতিদিন লেনদেন হয় বিলিয়নেরও বেশি। যেখানে সবচেয়ে পরিচিত মুদ্রা ডলার। যার মাধ্যমে পরিচালিত হয় বিশ্বের ৮৮ শতাংশ ব্যবসায়িক কার্যক্রম। আর বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ইউএস ডলারের আধিপত্য প্রায় ৫৮ শতাংশ।

বৈদেশিক লেনদেন সব সময়ই হয় জোড়ায়। নিউইয়র্ক ফেডের দেওয়া তথ্য থেকে শীর্ষ মুদ্রার তালিকা করেছে ওনাডা (OANDA)। তালিকায় দেখা গেছে, ইউএস ডলারের বিপরীতে দৈনিক গড়ে ৯৩ বিলিয়ন ইউরো লেনদেন হয়। ফরেক্স ট্রেডিংয়ে যা সবচেয়ে জনপ্রিয়। এরপরই আছে জাপানি মুদ্রা ইয়েন। দৈনিক লেনদেনে যার পরিমাণ গড়ে ৭২ বিলিয়ন।

তালিকায় চতুর্থ স্থানে রয়েছে কানাডিয়ান ডলার, যার দৈনিক গড় লেনদেন সাড়ে ৪৫ বিলিয়ন। এক বছরের ব্যবধানে এ মুদ্রায় ব্যবসায়িক লেনদেন বেড়েছে প্রায় ১৪ বিলিয়ন ডলার।

Advertisement

এদিকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হওয়া সত্ত্বেও ব্যবসা কম চীনা ইউয়ানের। সাড়ে ১০ বিলিয়ন ডলার দৈনিক লেনদেনে অবস্থান করছে দশমে। ইউয়ানকে টেক্কা দিয়ে উপরে আছে হংকং ও সিঙ্গাপুর ডলার।

আমেরিকার সঙ্গে মুক্ত বাণিজ্যের কারণেই মূলত কানাডিয়ান ও অস্ট্রেলিয়ান ডলার এবং মেক্সিকান পেসোর মতো মুদ্রাগুলো বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়িয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!