[ অর্থনীতি ]
চালের ঘাটতি নেই: বাণিজ্য উপদেষ্টা
ছবি: ডেইলি বাংলাদেশ
চালের দাম বৃদ্ধি নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, দেশে নতুন করে এক লাখ টন চাল আমদানি হয়েছে। চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে ৫০ হাজার কেজি চাল ডিসচার্জ হচ্ছে। আরো চাল আমদানি হচ্ছে। চালের ঘাটতি নেই। চালের ঘাটতি পূরণে সরকার চেষ্টা করছে।
সোমবার রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে টিসিবির কার্যক্রম নিয়ে স্থানীয় অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
বাণিজ্য উপদেষ্টা বলেন, বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল থেকে নিম্নগামী। কোরবানি ঈদ পর্যন্ত প্রস্তুতি নেয়া হচ্ছে যেন সরবরাহ ও ঘাটতির সমতা থাকে।
তিনি আরো বলেন, রাজনৈতিক দুর্বৃত্তায়নের ফলে এতদিন ভর্তুকিমূল্যে পণ্য পাওয়ার জন্য যারা উপযুক্ত ছিল তারা তা পায়নি। এখন যেন পায় সেই চেষ্টা চলছে।
মতবিনিময় সভায় রাজশাহী বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও টিসিবি ডিলাররা অংশ নেন।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!