ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ অর্থনীতি ]

সার্ভার জটিলতায় ডিএসইর লেনদেন বন্ধ 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:১৩, ৫ জানুয়ারি ২০২৫
সার্ভার জটিলতায় ডিএসইর লেনদেন বন্ধ 
ঢাকা স্টক এক্সচেঞ্জ

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্ভার জটিলতার কারণে আজ সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেন বন্ধ রয়েছে।

রোববার সকাল ১০টা থেকে লেনদেন শুরু হওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি বলে জানিয়েছে ডিএসই।

জানা গেছে, সকাল থেকে ডিএসইর আইটি টিম সমস্যার সমাধানের কাজ করে যাচ্ছে।

ডিএসইর উপ-মহাব্যবস্থাপক (এজিএম) মো. শফিকুর রহমান মোবাইল পাঠানো এক বার্তায় জানিয়েছেন, সার্ভার জটিলতার কারণে আমরা সকাল ১০টা থেকে লেনদেন শুরু করতে পারছি না। ট্রেড শুরুর সময় পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

তবে এদিন স্বাভাবিক নিয়মে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন চলছে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!