ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

জুলাই-সেপ্টেম্বরে জিডিপি প্রবৃদ্ধি ১.৮১ শতাংশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৩৫, ৬ জানুয়ারি ২০২৫
জুলাই-সেপ্টেম্বরে জিডিপি প্রবৃদ্ধি ১.৮১ শতাংশ
ফাইল ফটো

২০২৪-২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার কমে ১ দশমিক ৮১ শতাংশে নেমেছে, যা গত ১৫ প্রান্তিক কিংবা প্রায় চার বছরের মধ্যে সর্বনিম্ন। ২০২১-২২ অর্থবছরের অক্টোবর-ডিসেম্বর সময়ে জিডিপি প্রবৃদ্ধির হার ছিল শূণ্য দশমিক ২৬ শতাংশ।

সংশ্লিষ্টরা বলছেন, জিডিপি প্রবৃদ্ধি কমার পেছনে জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের অন্যতম ভূমিকা রয়েছে। চলতি অর্থবছরের জিডিপির সাময়িক হিসাব অনুযায়ী, জিডিপির আকার ১২ লাখ ৬৬৫ হাজার ৭৪ কোটি টাকা।

২০২৩-২৪ অর্থবছরের প্রথম প্রান্তিকে ছিল ১৯ লাখ ৭০৩ হাজার ১০ কোটি টাকা। ঐ সময় জিডিপি প্রবৃদ্ধি হার ছিল ৬ দশমিক ০৪ শতাংশ।

Advertisement

সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) চলতি অর্থবছরের প্রথম তিন মাসের জিডিপির তথ্য প্রকাশ করেছে।

উল্লেখ্য, বিবিএস কর্তৃক বাৎসরিক ভিত্তিতে প্রাক্কলিত ২০২৩-২৪ অর্থবছরের জিডিপির সাময়িক হিসাবের সঙ্গে একই অর্থবছরের জন্য প্রান্তিকভিত্তিতে প্রাক্কলিত চার প্রান্তিকের সম্মিলিত জিডিপির পার্থক্য রয়েছে, যা ২০২৩-২৪ অর্থবছরের বাৎসরিক জিডিপি চূড়ান্ত করার পর আন্তর্জাতিকভাবে অনুসৃত পদ্ধতিতে সমতা বিধান করা হবে।

২০২৪-২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে কৃষি খাতে প্রবৃদ্ধি হয়েছে ৪.১৬ শতাংশ। ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে যা ছিল শূন্য দশমিক ৩৫ শতাংশ। শিল্প খাতে ২০২৪-২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে শিল্প খাতের প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ১৩ শতাংশ। ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে যা ছিল ৮দশমিক ২২ শতাংশ। সেবা খাতে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে প্রবৃদ্ধি হয়েছে ১ দশমিক ৫৪ শতাংশ। ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে যা ছিল ৫ দশমিক ০৭ শতাংশ।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: প্রবৃদ্ধি
লিংক সফলভাবে কপি হয়েছে!