অনিয়ম-দুর্নীতিতে জর্জরিত এই ব্যাংকগুলোতে সুশাসন ফেরাতে আন্তর্জাতিক ঐ প্রতিষ্ঠানকে নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক।
নিরীক্ষার জন্য বাছাইকৃত ব্যাংকগুলো হলো- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, আইসিবি ইসলামিক ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক।
.png)
ব্যাংকিং খাতে স্বচ্ছতা ও জবাবদিহি ফিরিয়ে আনার প্রচেষ্টার অংশ হিসেবে এই নিরীক্ষা করা হচ্ছে। এক্ষেত্রে অর্থায়ন করবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
জানা গেছে, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং আইসিবি ইসলামিক ব্যাংকের নিরীক্ষা করবে আন্তর্জাতিক প্রতিষ্ঠান ইওয়াই। আর ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক ও ইউনিয়ন ব্যাংকের নিরীক্ষা করবে কেপিএমজি।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হোসনে আরা শিখা বলেন, ব্যাংকগুলোর এমডিরা পদে ফিরতে পারবেন কি না, তা নিরীক্ষার মাধ্যমে নির্ধারণ করা হবে। এমডিরা অনিয়মের সঙ্গে জড়িত না থাকার প্রমাণ পেলে তারা আবার তাদের ভূমিকায় ফিরে যেতে পারবেন।