সিলেটে নেক্সট লিডার্সের ‘ফাউন্ডার্স গেট-টুগেদার অ্যান্ড
উদ্যোক্তাদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়, ব্যবসায়িক নেটওয়ার্ক সম্প্রসারণ এবং পারস্পরিক সহযোগিতার সুযোগ তৈরির লক্ষ্যে সিলেটে ‘ফাউন্ডার্স গেট-টুগেদার অ্যান্ড নেটওয়ার্কিং সেশন’ আয়োজন করেছে গ্রোথ অ্যান্ড মার্কেটিং এজেন্সি নেক্সট লিডার্স।
গতকাল শনিবার সিলেটের গ্র্যান্ড মোস্তফা হোটেল আবাবিলে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে সিলেট, ঢাকা ও চট্টগ্রামের প্রায় ৪০ জন ফাউন্ডার, উদ্যোক্তা ও ব্যবসায়ী অংশ নেন। অনুষ্ঠানে উদ্যোক্তারা গ্রাহক অর্জন, বিক্রয় ও বিপণন কৌশল, ব্যবসা সম্প্রসারণ, ব্র্যান্ড উন্নয়ন এবং ব্যবসা পরিচালনার বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। পাশাপাশি অংশগ্রহণকারীদের মধ্যে নতুন ব্যবসায়িক সম্পর্ক তৈরি, সম্ভাব্য অংশীদারত্ব এবং পারস্পরিক সহযোগিতার সুযোগ নিয়েও আলোচনা হয়।
আয়োজনটির সঞ্চালনা করেন নেক্সট লিডার্সের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা ওমর শরীফ ইবনে হাই। এসময় তিনি বলেন, উদ্যোক্তারা প্রায়ই একই ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হন। কিন্তু বাস্তব অভিজ্ঞতা বিনিময়ের জন্য কার্যকর প্ল্যাটফর্মের সংখ্যা খুবই সীমিত। এ ধরনের আয়োজন উদ্যোক্তাদের পারস্পরিক শেখা, নেটওয়ার্ক গড়ে তোলা এবং নতুন সহযোগিতার সুযোগ সৃষ্টি করবে বলে আমরা বিশ্বাস করি।
.png)
অনুষ্ঠানের স্ট্র্যাটেজিক পার্টনার হারামাইন স্টোর ডটকম, স্টোরোলা, আলহিসাব ও হিলিং কোরআন। জাউদ, জাদিনা ডেটস অ্যান্ড নাটস, বগুড়ার দই এবং কাজীরহাট গ্যালারি গিফট পার্টনার হিসেবে সহযোগিতা করে।
আয়োজকরা জানান, দেশের বিভিন্ন অঞ্চলের উদ্যোক্তাদের মধ্যে জ্ঞান বিনিময়, পারস্পরিক সহযোগিতা এবং ব্যবসায়িক নেটওয়ার্ক আরও শক্তিশালী করতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখা হবে।