ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

নিম্নস্তরের সিগারেটের দাম বাড়লো, মন্ত্রিসভায় অনুমোদন

নিজম্ব প্রতিবেদক
প্রকাশিত: ০০:২৭, ৮ সেপ্টেম্বর ২০২৬
নিম্নস্তরের সিগারেটের দাম বাড়লো, মন্ত্রিসভায় অনুমোদন
মন্ত্রিসভার বৈঠক      ফাইল ছবি

নিম্নস্তরের সিগারেটের অবৈধ বাণিজ্য রোধ এবং রাজস্ব ঘাটতি কমাতে এ স্তরের সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে সংসদ ভবনের মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব অনুমোদন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উদ্যোগে এ প্রস্তাব করা হয়।

Advertisement

প্রস্তাব অনুযায়ী, নিম্নস্তরের সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য প্রতি ১০ শলাকার জন্য ৬২ টাকা থেকে বাড়িয়ে ৬৫ টাকা করা হয়। এ লক্ষ্যে সিগারেটের মূল্য নির্ধারণ এবং স্ট্যাম্প ও ব্যান্ডরোল ব্যবহার বিধিমালা-সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন সংশোধনের প্রস্তাব করা হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, নিম্নস্তরের সিগারেটের মূল্য পুনর্নির্ধারণের ফলে এই পণ্যের অবৈধ বাণিজ্য কমবে। একইসঙ্গে সরকারের রাজস্ব ঘাটতিও হ্রাস পাবে।

ডেইলি-বাংলাদেশ/এস এস
লিংক সফলভাবে কপি হয়েছে!