[ অর্থনীতি ]
ডলারের দাম বাড়ায় রিজার্ভ থেকে ২ কোটি ডলার বিক্রি
সংগ্রহীত ছবি
ডলারের বিনিময় হার ১২৪ টাকা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ২ কোটি (২০ মিলিয়ন) ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। ডলারের বাজার দর নিয়ন্ত্রণে রাখতে সোমবার (১৯ অক্টোবর) বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে এই ডলার বিক্রি করা হয়।
বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার প্রতি ডলার ১২৩ টাকা ৬৫ পয়সা দরে ব্যাংকগুলোর কাছে বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
চলতি অর্থবাজেটে এ নিয়ে দ্বিতীয়বারের মতো রিজার্ভ থেকে ডলার বাজারে ছাড়ল বাংলাদেশ ব্যাংক। এর আগে গত ১৪ সেপ্টেম্বর ১ কোটি ১৫ লাখ (১১.৫ মিলিয়ন) ডলার বিক্রি করা হয়েছিল। সে সময় প্রতি ডলারের দাম ধরা হয়েছিল ১২২ টাকা ৮০ পয়সা। অর্থাৎ আগেরবারের চেয়ে এবার প্রতি ডলারে ৮৫ পয়সা বেশি দাম ধরেছে কেন্দ্রীয় ব্যাংক।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!