১৬ মে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
এছাড়া পরীক্ষা কেন্দ্রে কোনো বই, উত্তরপত্র, নোট বা অন্যান্য কাগজপত্র, ক্যালকুলেটর মোবাইল ফোন, ভ্যানিটি ব্যাগ, পার্স, হাতঘড়ি বা ঘড়ি জাতীয় বস্তু, ইলেক্ট্রিক ডিভাইস সম্পূর্ণ নিষিদ্ধ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
.png)
জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা ৪ ধাপে অনুষ্ঠিত হবে। ২৪ মে এবং ৩১ মে নিয়োগের ১ম ও ২য় ধাপের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে, পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী শেষ দুই ধাপের পরীক্ষা ১৪ ও ২১ জুন অনুষ্ঠিত হবার কথা থাকলেও তা পরিবর্তন করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। নতুন সময় অনুযায়ী ৩য় ধাপের পরীক্ষা ২১ জুন এবং ৪র্থ ধাপের পরীক্ষা ২৮ জুন অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখসমূহের মধ্যে ১৪ জুনের পরীক্ষা ২১ জুন এবং ২১ জুনের পরীক্ষা ২৮ জুন পরিবর্তন করা হয়েছে। প্রথম ধাপের ২৪ মে এবং ২য় ধাপের ৩১ মে অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষার সময় অপরিবর্তিত আছে। জেলাভিত্তিক প্রার্থীদের লিখিত পরীক্ষার সূচি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মোট এক ঘণ্টাব্যাপী ৮০ নম্বরের লিখিত পরীক্ষা (এমসিকিউ টাইপ) অনুষ্ঠিত হবে। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য এক নম্বর এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।
প্রাথমিকের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পর গত বছরের ১ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত অনলাইনে ২৪ লাখের বেশি আবেদন জমা পড়ে। নিয়োগ পরীক্ষার প্রশ্ন করা হবে ডিজিটাল পদ্ধতিতে। এতে লিখিত ও মৌখিক পরীক্ষা নেয়া হবে।
ডেইলি বাংলাদেশ/এমএইচ