অস্ট্রেলিয়ায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন বাংলাদেশি অমিত
কানাডীয় রাসায়নিক প্রকৌশলী ও শিক্ষাবিদ ড. অমিত চাকমা অস্ট্রেলিয়ার বিখ্যাত ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন-এ ১৯তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন।
বাংলাদেশি বংশোদ্ভূত অমিত চাকমা ২০২০ সালে ওই বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নিবেন। ১০ ডিসেম্বর ইউনিভার্সিটি অব ওয়েস্টার্নের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে তিনি ২০০৯ সাল থেকে কানাডার বিখ্যাত 'ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন ওন্টারিও’র প্রেসিডেন্ট ও উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।
.png)
অমিত সেখানে ১০ম প্রেসিডেন্ট ছিলেন।
২০১০ সালের ১৯ জুন ইউনিভার্সিটি অব ওয়াটারলু থেকে সম্মানসূচক ডক্টর অব ইঞ্জিনিয়ারিং, ২০১৫ সালে ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ার ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই থেকে আজীবন সম্মাননা এবং ২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট অব সায়েন্স ডিগ্রী লাভ করেন বাংলাদেশের গৌরব অমিত চাকমা।
১৯৮৮ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ইউনিভার্সিটি অব ক্যালগারির রাসায়নিক প্রকৌশল বিভাগে অধ্যাপনা করার পর ১৯৯৬ সালেই ইউনিভার্সিটি অব রেগিনা-তে চলে যান। সেখানে রাসায়নিক প্রকৌশল বিভাগের প্রধান নিযুক্ত হন।
১৯৯৯ থেকে ২০০১ পর্যন্ত রেগিনার ভাইস-প্রেসিডেন্ট রিসার্চ হিসেবে দায়িত্ব পালন করেন। সেখানে থাকার সময় মি. অমিত কানাডার "টপ ৪০ আন্ডার ৪০"-তে স্থান করে নেন। এরপর ২০০১ সালে ইউনিভার্সিটি অব ওয়াটারলু’র অ্যাকাডেমিক ভাইস-প্রেসিডেন্ট এবং প্রভোস্টের দায়িত্ব গ্রহণ করেন।
অমিত চাকমার গবেষণার মূল বিষয়- প্রাকৃতিক গ্যাস, প্রকৌশল এবং পেট্রোলিয়াম বর্জ্য ব্যবস্থাপনা।