বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে স্কলারশিপের আওতায় শিক্ষার্থীদের যোগ্যতা ও আবেদনের প্রক্রিয়া জানিয়ে দেয়া হয়েছে।
আবেদনের যোগ্যতা:
.png)
২০১৬-১৭ সেশনে ১ম বর্ষ (সম্মান) শ্রেণিতে ভর্তি হওয়া বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ছাত্র-ছাত্রীদের কাছ থেকে নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান করেছে প্রতিষ্ঠানটি।
আবেদনের প্রক্রিয়া:
আবেদন ফরম রেজিস্ট্রার দফতরের ২০৮ (ক) নাম্বার কক্ষ থেকে সংগ্রহ করা যাবে। আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে স্ব-স্ব বিভাগীয় চেয়ারম্যান/ইনস্টিটিউটের পরিচালক এবং হল প্রাধ্যক্ষের স্বাক্ষর ও সীলমোহরসহ উপ-রেজিস্ট্রার (শিক্ষা-৫) (কক্ষ নং-২০৮/ক) এর নিকট ২০ জানুয়ারি ২০২০ তারিখের মধ্যে জমা দিতে হবে।
স্কলারশিপের পরিমাণ:
বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীকে মাথাপিছু বার্ষিক ৩০০ (তিনশত) মার্কিন ডলারের সমপরিমাণ বাংলাদেশি টাকা প্রদান করা হবে। সদাচরণ, পড়াশুনায় সন্তোষজনক অগ্রগতি এবং নিয়মিত অধ্যয়ন সাপেক্ষে এই বৃত্তি পরবর্তী বছরসমূহে নবায়নযোগ্য।