বুধবার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জয় বলেন, আবরার ফাহাদ হত্যাকাণ্ডে বুয়েট ছাত্রলীগের কতিপয় নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ ওঠায় আমরা দ্রুত সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করেছি। জড়িতদের বহিষ্কার করা হয়েছে।
.png)
এ সময় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, দ্রুত সময়ে হত্যাকাণ্ডে জড়িত ১৯ জনের ১৩ জনকে গ্রেফতার করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানাই।
এর আগে সোমবার রাতে আবরার হত্যাকাণ্ডে বাংলাদেশ ছাত্রলীগের তদন্ত কমিটির তথ্যের ভিত্তিতে ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় ১১জন নেতাকর্মীকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।
একইসঙ্গে এজহারের বাইরে হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসারও আহ্বান জানাই। এক্ষেত্রে ছাত্রলীগ সব ধরনের সহযোগিতা করবে।