আয়োজক শিক্ষক সমিতি জানায়, এ বছর ৩০ নভেম্বরের মধ্যে টিআইএন নম্বরধারী ও নতুন করদাতা হিসেবে যারা শনাক্ত হন তাদের আয়কর রিটার্ন জমা দিতে হবে। আয়কর রিটার্ন ফাইল তৈরির করতে গিয়ে অনেকেই বেশ সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। এবার এই করোনা মহামারির বিশেষ বাস্তবতায় কর অফিসে গিয়ে এ বিষয়ে খোঁজখবর নেয়া কঠিন। তাই বিশেষজ্ঞদের নিয়ে ওয়েবিনারটি আয়োজন করা হয়েছে।
উক্ত ওয়েবিনারে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন এবং বিশেষ অতিথি ছিলেন বরিশাল অঞ্চলের আয়কর কমিশনার মোহাম্মদ মোস্তফা।
.png)
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সহকারী অধ্যাপক সুজন চন্দ্র পাল (এফসিএ)। স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সহ-সভাপতি ড. আব্দুল্লাহ আল মাসুদ। ওয়েবিনারে বিভিন্ন বিভাগের শিক্ষকগণ, সিনিয়র কর্মকর্তাবৃন্দ, বরিশাল অঞ্চলের কর অফিসের কর্মকর্তাবৃন্দ যুক্ত ছিলেন। শিক্ষক সমিতির সভাপতি মো. আরিফ হোসেনের সভাপতিত্বে অনুঠানটি সঞ্চালনা করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. খোরশেদ আলম।