এদিনের দ্বিতীয় শিফটের ভর্তি পরীক্ষা দুপুর ২টা থেকে শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত। সব পরীক্ষাই হবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবনে।
আগামীকাল বৃহস্পতিবারও (৩০ সেপ্টেম্বর) দুই শিফটে অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা।
.png)
জানা যায়, প্রথমদিনের প্রথম শিফটে পুরকৌশল বিভাগ ও কেমিক্যাল অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের এবং দ্বিতীয় শিফটে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ এবং ম্যাটেরিয়াল্স অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আর দ্বিতীয় দিন বৃহস্পতিবার যন্ত্রকৌশল বিভাগ, টেক্সটাাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ, স্থাপত্য বিভাগ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রথম শিফটে যন্ত্রকৌশল বিভাগ, টেক্সটাাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ, স্থাপত্য বিভাগের এবং দ্বিতীয় শিফটে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ডিপ্লোমা প্রকৌশলীদের উচ্চশিক্ষার একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয় ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট)। বিভিন্ন পলিটেকনিক্যাল কলেজ পাস করা শিক্ষার্থীরাই উচ্চশিক্ষার ডিগ্রি নিতে এই বিশ্ববিদ্যালয়ে পড়তে আসেন। অন্যসব প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে আলাদা ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এই বিশ্ববিদ্যালয়ে।
যা পড়ানো হয়:
১. সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ (সিই)
২. আর্কিটেকচার বিভাগ
৩. পানি ও পরিবেশ ইনস্টিটিউট (আইডাব্লিউই)
৪. Center for Climate Change & Sustainability Research
৫. ইলেক্ট্রিকাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং
৬. কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ (সিএসই)
৭. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ইনস্টিটিউট (আইআইসিটি)
৮. মেকানিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগ (এমই)
৯. টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ (টিই),
১০. টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ (আইপিই),
১১. ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং (এফই)
১২. ক্যামিকেল অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং
১৩. পদার্থ এবং ধাতববিদ্যুৎ বিভাগের সমন্বয় রয়েছে শক্তি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট (আইইই)।
১৪. পদার্থ বিজ্ঞান ও প্রকৌশল অধিদফতর (এমএসই),
১৫. ইনস্টিটিউট অব অপিউপটি টেকনোলজি (এটি),
১৬. রসায়ন বিভাগ
১৭. গণিত বিভাগ
১৮. পদার্থবিজ্ঞান বিভাগ
১৯. মানবিক ও সামাজিক বিজ্ঞান বিভাগ। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ৪ বছরের স্নাতক ডিগ্রি (বিএসসি ইঞ্জিনিয়ারিং), পাঁচ বছর (বিএ) ডিগ্রি এবং স্নাতকোত্তর ডিগ্রি (এমএসসি ইঞ্জিনিয়ারিং, এম ইঞ্জিনিয়ারিং, এমফিল এবং পিএইচডি) দেয়া হচ্ছে।
১৭ একরের এই বিশ্ববিদ্যালয়ে পুরাতন একাডেমিক ভবন, কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবন, ওয়ার্কশপ ভবন, টেক্সটাইল ওয়ার্কশপ ভবন। মেডিক্যাল সেন্টার, জিমনেসিয়াম, বাসকেটবল গ্রাউন্ড, কেন্দ্রীয় মসজিদ ছাড়াও রয়েছে কেন্দ্রীয় লাইব্রেরি ভবন।
শিক্ষার্থীদের আবাসনের চাহিদা মেটাতে রয়েছে হল। ছেলেদের কাজী নজরুল ইসলাম হল, শহীদ মুক্তিযোদ্ধা হল, ড. কুদরত এ খোদা হল, ড. ফজলুর রহমান হল, শহীদ তাজউদ্দীন আহমেদ হল। আর মেয়েদের মাদাম কোরি হল।