ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

চুয়েট, কুয়েট, রুয়েট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

চুয়েট প্রতিনিধি
প্রকাশিত: ০০:০০, ১৯ নভেম্বর ২০২১
চুয়েট, কুয়েট, রুয়েট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
File Photo

ইঞ্জিনিয়ারিং গুচ্ছ (চুয়েট-কুয়েট-রুয়েট) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার রাতে ইঞ্জিনিয়ারিং গুচ্ছ ভর্তি পরীক্ষার সংশ্লিষ্ট ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।

ফলাফল এই লিংকে https://admissionckruet.ac.bd/res.php 

Advertisement

ইঞ্জিনিয়ারিং গুচ্ছ বা তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয় সমন্বিত ভর্তি কমিটির সভাপতি ও চুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মইনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ফলাফল প্রকাশ করা হয়। 

অধ্যাপক ড মইনুল ইসলাম জানান, সম্মিলিতভাবে ‘ক’ গ্রুপে ১-১৪,৯৮৯ পর্যন্ত এবং ‘খ’ গ্রুপে ১-১৬৫৬ পর্যন্ত একটি তালিকা প্রকাশ করা হয়েছে। দেখার সুবিধার্থে সেন্টার অনুযায়ী আলাদাভাবে তিনটি তালিকায় রেজাল্ট প্রকাশ করা হয়েছে। তবে মেধাতালিকায় যে যত তম হয়েছে সেটি সম্মিলিতভাবেই তার মেধাস্থান।

তিনি আরো জানান, মেধাস্থান প্রাপ্তদের (ক গ্রুপে ১-১৪৯৮৯ ও খ গ্রুপে ১-১৬৫৬) তিন প্রকৌশল ভর্তির সংশ্লিষ্ট ওয়েবসাইটে বিশ্ববিদ্যালয় ও অনলাইন সাব্জেক্ট চয়েজ দিতে হবে৷ পরবর্তীতে তাদের ভর্তির জন্য ডাকা হবে৷ এ সম্পর্কে নোটিশে বিস্তারিত দেয়া আছে।

চুয়েট-কুয়েট-রুয়েট কেন্দ্রে প্রথম পর্যায়ে ভর্তির জন্য ডাকা হয়েছে ক গ্রুপে (ইঞ্জিনিয়ারিং, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ) মেধাক্রম ১-৩০৮০ এবং খ গ্রুপে (ইঞ্জিনিয়ারিং, নগর ও অঞ্চল পরিকল্পনা এবং স্থাপত্য বিভাগ) ১-১০০ পর্যন্ত। সশরীরে ভর্তি কার্যক্রম চুয়েট-কুয়েট-রুয়েট কেন্দ্রে অনুষ্ঠিত হবে ৫ ডিসেম্বর। যে প্রার্থী যে কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করেছে তাকে সেই কেন্দ্র হতেই ভর্তির যাবতীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে।

চলতি বছর ইঞ্জিনিয়ারিং গুচ্ছ ভর্তি পরীক্ষায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)- এ তিনটি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে। তিনটি বিশ্ববিদ্যালয়ে মোট আসন সংখ্যা ৩২০১টি।

এবার ভর্তি পরীক্ষার জন্য ‘ক’ গ্রুপ (ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ) এবং ‘খ’ গ্রুপ (ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ) মিলিয়ে মোট ভর্তি পরীক্ষার যোগ্য বিবেচিত হয়েছিলেন ২৫,৬৪৭ জন। 

চুয়েট কেন্দ্রের ভর্তি পরীক্ষায় ‘ক’ গ্রুপে মোট ৭ হাজার ৪৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৫ হাজার ১৯৫ জন উপস্থিত ছিলেন। এছাড়া কুয়েট কেন্দ্রে ‘ক’ গ্রুপে ৬ হাজার ৯৬৩ জন এবং ‘খ’ গ্রুপে ৯৮৪ জনসহ মোট ৭ হাজার ৯৪৭ জন পরীক্ষার্থী এবং রুয়েট কেন্দ্রে ‘ক’ গ্রুপে ৮ হাজার ১৯২ জন এবং ‘খ’ গ্রুপে ১ হাজার ৮ জনসহ মোট  ৯ হাজার ২০০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছিলেন।

ডেইলি-বাংলাদেশ/AN/জেডএম
লিংক সফলভাবে কপি হয়েছে!