ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি শুরু সোমবার

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৫, ১২ ডিসেম্বর ২০২১
খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি শুরু সোমবার
খুলনা বিশ্ববিদ্যালয়-ফাইল ফটো

খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছ পদ্ধতিতে বিভিন্ন ইউনিটে (ক, খ, গ ও ঘ) ভর্তির জন্য সময়সূচি প্রকাশ করা হয়েছে।

রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির সচিব প্রফেসর খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘ক’ ও ‘ঘ’ ইউনিটে মেধা তালিকা থেকে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীরা আগামীকাল ১৩ ডিসেম্বর ভর্তি হতে পারবেন। এদিন সকাল সাড়ে ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে। তবে শিক্ষার্থীদের রিপোর্টিং করতে হবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা মধ্যে। এই ইউনিট দুটিতে অপেক্ষমান তালিকা থেকে একই পদ্ধতিতে ২০ ডিসেম্বর ভর্তি হতে পারবেন শিক্ষার্থীরা। 

Advertisement

এছাড়া ‘খ’ ও ‘গ’ ইউনিটে মেধা তালিকা থেকে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীরা আগামী ১৯ ডিসেম্বর ভর্তি হতে পারবেন। এই ইউনিট দুটিতে অপেক্ষমান তালিকা থেকে একই পদ্ধতিতে ২৩ ডিসেম্বর ভর্তি হতে পারবেন শিক্ষার্থীরা।

আরো জানানো হয়, মেধা তালিকা থেকে ভর্তির জন্য শিক্ষার্থীদের এসএমএস এর মাধ্যমে জানানো হবে। তবে ‘ক’ ও ‘ঘ’ ইউনিটের জন্য পছন্দের বিষয়  ১২ ডিসেম্বর রাত ১২ পর্যন্ত আবেদন করা যাবে। অনুরূপভাবে ‘খ’ ইউনিটের জন্য ১৫ থেকে ১৯ ডিসেম্বরের মধ্যে অনলাইনে সম্পন্ন করতে হবে। কোনো শিক্ষার্থী অনলাইনে পছন্দের বিষয় দিতে ব্যর্থ হলে স্ব-শরীরে এসে চয়েজ দেওয়ার সুযোগ রয়েছে। অপেক্ষমান তালিকা থেকে পছন্দের বিষয় ও রিপোর্টিং সবই অনলাইনে সম্পন্ন করতে হবে। ‘গ’ ইউনিটের ক্ষেত্রে মেধা ও অপেক্ষমান তালিকা থেকে ভর্তি, পছন্দের বিষয় এবং রিপোর্টিং সবই স্ব-শরীরে সম্পন্ন করতে হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!