ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

বিশেষ গবেষণা অনুদান পাচ্ছেন খুবির ২২ শিক্ষক

খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
প্রকাশিত: ১৮:২২, ১৯ ডিসেম্বর ২০২১
বিশেষ গবেষণা অনুদান পাচ্ছেন খুবির ২২ শিক্ষক
ফাইল ছবি

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ গবেষণা অনুদান পাচ্ছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২২ জন শিক্ষক। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ‘বিজ্ঞান ও প্রযুক্তি কর্মসূচি’ খাত থেকে ২০২১-২২ অর্থবছরে বিশেষ গবেষণা অনুদানের জন্য পাঁচটি ডিসিপ্লিনে (বিভাগ) তারা মনোনীত হয়েছেন। 

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব ড. গোলাম মোস্তফা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। 

এ বছর ৬৩৮টি গবেষণা প্রকল্পের অনুদানের জন্য নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হয়েছে। মনোনীত শিক্ষকরা তাদের প্রকল্প অনুযায়ী সর্বোচ্চ চার লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন বলে জানা যায়। 

Advertisement

খুলনা বিশ্ববিদ্যালয় থেকে মনোনীত শিক্ষকদের মধ্যে  রয়েছেন পরিবেশ বিজ্ঞান ক্যাটাগরিতে বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স (ইএস) ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. মুজিবর রহমান, অধ্যাপক ড. দিলীপ কুমার দত্ত, অধ্যাপক ড. মো. আতিকুল ইসলাম ও অধ্যাপক মো. আজহারুল ইসলাম। 

মনোনীত অন্য শিক্ষকদের মধ্যে জীববিজ্ঞান ক্যাটাগরিতে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মোহাম্মদ বশির আহমেদ, অধ্যাপক ড. মো. মাতিউল ইসলাম, সহযোগী অধ্যাপক ড. প্রশান্ত কুমার দাস, সহকারী অধ্যাপক জয়ন্তী রায়, অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান, অধ্যাপক মোছা. সাবিহা সুলতানা, সহযোগী অধ্যাপক ড. শিমুল দাস ও সহকারী অধ্যাপক ছোয়া মণ্ডল। 

জীববিজ্ঞান ক্যাটাগরিতে আরও রয়েছেন বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) ডিসিপ্লিন থেকে অধ্যাপক ড. শেখ জুলফিকার হোসাইন ও অধ্যাপক মো. ইমদাদুল ইসলাম। 

একই ক্যাটাগরিতে ফিসারিজ অ্যান্ড মেরিন রিসোর্চ টেকনোলজি (এফএমআরটি) ডিসিপ্লিন থেকে রয়েছেন অধ্যাপক মমতাজ খানম, সহকারী অধ্যাপক মো. শাহিন পারভেজ, অধ্যাপক ড. মো. গোলাম সারওয়ার, সহকারী অধ্যাপক সুদীপ দেবনাথ, অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রউফ ও অধ্যাপক ওয়াসিম সাব্বির। 

প্রকৌশল ও ফলিত বিজ্ঞান ক্যাটাগরিতে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের (ইউআরপি) অধ্যাপক ড. মো. জাকির হোসাইন ও সহযোগী অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান। 

উল্লেখ্য, ১৯৭৭-১৯৭৮ অর্থবছর থেকে প্রতিবছর সরকারী বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ও গবেষণারত এমএস, এমফিল, পিএইচডি পর্যায়ের শিক্ষার্থী ও গবেষকদের এই অনুদান প্রদান করা হয়। খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই গবেষণায় কাজ করে যাচ্ছেন। জীববিজ্ঞান, চিকিৎসাবিজ্ঞান, ইন্টার ডিসিপ্লিনারি, পদার্থবিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান এবং প্রকৌশল ও ফলিত বিজ্ঞান এই ছয় ক্যাটাগরিতে ফেলোশিপ পাচ্ছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ১ হাজার ২৭৬ জন গবেষক।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!