ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

চুয়েটে পিঠা উৎসব, নবীনবরণ ও বিদায় সংবর্ধনা

চুয়েট প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩৮, ২৫ ডিসেম্বর ২০২১
চুয়েটে পিঠা উৎসব, নবীনবরণ ও বিদায় সংবর্ধনা
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সুফিয়া কামাল হলের আয়োজনে ‘এসো সবাই মিলে পিঠা খাই, আনন্দ উৎসবে মন রাঙাই’ স্লোগানে পিঠা উৎসব-১৪২৮ এবং নবীনবরণ ও বিদায় সংবর্ধনা- ২০২১

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সুফিয়া কামাল হলের আয়োজনে ‘এসো সবাই মিলে পিঠা খাই, আনন্দ উৎসবে মন রাঙাই’ স্লোগানে পিঠা উৎসব-১৪২৮ এবং নবীনবরণ ও বিদায় সংবর্ধনা- ২০২১ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বিকেল ৪.৩০টায় চুয়েটের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করেন। সুফিয়া কামাল হলের প্রভোস্ট অধ্যাপক ড. ফারজানা রহমান জুথীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম। 

এতে স্বাগত বক্তব্য রাখেন সুফিয়া কামাল হলের সহকারী প্রভোস্ট ড. মুহাম্মদ রাশিদুল হাসান। ১৬ ব্যাচের সাবিহা সামাদ ও সাবিহা ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ‘১৯ ব্যাচের শিক্ষার্থী হুমায়রা বিনতে হারুন’, ‘১৬ ব্যাচের সাবিহা সামাদ’ এবং ‘১৯ ব্যাচের তাইয়্যিবা বুশরা’।

Advertisement

দুই পর্বে সাজানো অনুষ্ঠানের প্রথম পর্বে ১৯ ব্যাচের শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয় এবং ১৫ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। পরে পিঠা উৎসবের উদ্বোধন করেন ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। উৎসবে সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা নানা রকমের পিঠা-পুলি বানিয়ে স্টলে প্রদর্শন করেন। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া পুরো সুফিয়া কামাল হলে আলোকসজ্জাকরণ ও নৈশভোজের আয়োজন করা হয়।

ডেইলি-বাংলাদেশ/জেডএম
লিংক সফলভাবে কপি হয়েছে!