ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

চুয়েটে টেক স্পার্ক ডে

চুয়েট প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১৩, ২৫ ডিসেম্বর ২০২১
চুয়েটে টেক স্পার্ক ডে
চুয়েটে রোবো মেকাট্রনিক্স অ্যাসোসিয়েশন এর টেক স্পার্ক ডে

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) রোবো মেকাট্রনিক্স এসোসিয়েশনের আয়োজিত টেক স্পার্ক ডে সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণের বাস্কেটবল গ্রাউন্ডে দিবসটির মূল কার্যক্রম সম্পন্ন হয়।

দিন ব্যাপী দুটি প্রতিযোগিতা সফলভাবে আয়োজন করে সংগঠনটি। একটি হ্যাকাথন অপরটি রোবোসকার। হ্যাকাথনে চ্যাম্পিয়ন হয়েছে মেকা স্কাভেঞ্জার এবং রানার্সআপ হয়েছে কোডিং ওয়ারিয়র্স। অপরদিকে রোবোসকারে চ্যাম্পিয়ন হয় টি রেক্স এবং রানার্সআপ হয় টিম রোবো প্লাটুন। 

Advertisement

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়৷ প্রায় ২৫ হাজার টাকা সমমানের পুরস্কার তুলে দেয়া হয় বিজয়ীদের হাতে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রকল্যাণ দফতর, চুয়েটের পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম এবং উপ-পরিচালক হুমায়ুন কবির। 

অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, আমি আশা করি রোবো মেকাট্রনিক্স এসোসিয়েশনের মতো সৃজনশীল সংগঠন গুলোর কার্যক্রম ক্যাম্পাসে সিনিয়র জুনিয়র ভ্রাতৃত্ব আরো শক্তিশালী হবে। এতো বড় একটা প্রতিযোগিতা আয়োজন করার জন্য আমি আয়োজকদের সাধুবাদ জানাই। আশা করি তারা এ ধারা অব্যাহত রাখবে।

ডেইলি-বাংলাদেশ/জেডএম
লিংক সফলভাবে কপি হয়েছে!