ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

টানা ছয় স্বর্ণপদক জয় ইবি শিক্ষার্থীর

ইবি প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৪, ১০ জানুয়ারি ২০২২
টানা ছয় স্বর্ণপদক জয় ইবি শিক্ষার্থীর
ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তামান্না আক্তার

৪৫তম জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতায় ১০০ মিটার হার্ডলস ইভেন্টে টানা ষষ্ঠ বারের মতো স্বর্ণপদক জিতেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী তামান্না আক্তার। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন এর আয়োজন করে। 

আরো পড়ুন: ধার করা ক্যামেরায় বানানো সিনেমাটি জিতলো কান চলচ্চিত্র পুরস্কার

প্রতিযোগিতায় তামান্না বাংলাদেশ নৌবাহিনীর হয়ে তিনটি ইভেন্টে অংশ নিয়ে সবকটিতেই পদক জয় করেন। এর মধ্যে দুটিতে স্বর্ণপদক ও একটিতে রৌপ্যপদক পেয়েছেন তিনি। মঙ্গলবার (৫ জানুয়ারি) বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ১০০ মিটার হার্ডলসে ১৪.৭৯ সেকেন্ড সময় নিয়ে প্রথম হন তামান্না। এছাড়া, প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়া ৪০০ মিটার হার্ডলসেও স্বর্ণপদক জয় করেন তিনি এবং ৪ গুণিতক ১০০ মিটার রিলে প্রতিযোগিতায় রৌপ্যপদক লাভ করেন তামান্না। 

Advertisement

আরো পড়ুন: বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ পেলেন ইবির ১৪ শিক্ষার্থী

পদক জয়ের বিষয়ে তিনি বলেন, ‘তিনটি ইভেন্টে অংশ নিয়ে প্রতিটিতেই পদক পেয়েছি এটি অনেক  আনন্দের। বেস্ট টাইমিং পেয়েছিলাম। ৪০০ মিটার হার্ডলস এবার প্রথমবার অনুষ্ঠিত হয়েছে এবং সেটাতে স্বর্ণ জয় করতে পারাটা অবশ্যই অনেক ভালোলাগার। আশা করি আগামীতে আন্তর্জাতিক পর্যায়েও ভালো কিছু করতে পারবো।’ 

আরো পড়ুন: জন্মদিনের কেক খেতে ছাত্রী মেসে ছাত্র, ধরা পড়লেন অন্তরঙ্গ মুহূর্তে

তামান্না জানান, এরআগে তিনি দেশের মাটিতে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে মোট ২২টি স্বর্ণপদক ও আন্তর্জাতিক পর্যায়ে একটি স্বর্ণপদক লাভ করেছেন। উল্লেখ্য, গত ৫ জানুয়ারি তিন দিনব্যাপী প্রতিযোগিতা শেষ হয়। এবারের আসরে ৪০টি ইভেন্টে মোট ৪০০ জন প্রতিযোগী অংশ নেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!