ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

গবেষণায় দেশসেরা ঢাবি

ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৪, ১০ জানুয়ারি ২০২২
গবেষণায় দেশসেরা ঢাবি
ফাইল ছবি

২০২১ সালে আন্তর্জাতিক জার্নালে বাংলাদেশি গবেষকদের প্রবন্ধ প্রকাশ হয়েছে ১১ হাজারের বেশি। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর প্রকাশ করা এসব প্রবন্ধের মধ্যে সবচেয়ে বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশ করে তালিকায় শীর্ষে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। 

আরো পড়ুন: ধার করা ক্যামেরায় বানানো সিনেমাটি জিতলো কান চলচ্চিত্র পুরস্কার

আন্তর্জাতিক নির্ভরযোগ্য বিজ্ঞানভিত্তিক জার্নাল, বই ও গবেষণা সম্মেলনগুলোর তথ্য নিয়ে কাজ করে ‘স্কোপাস’ নামক একটি সংস্থা। বাংলাদেশি গবেষকদের আন্তর্জাতিক জার্নালে ইম্প্যাক্ট ফ্যাক্টরসহ প্রকাশ করা গবেষণা প্রবন্ধের উপরও প্রতিবেদন তৈরি করেছে তারা। ‘স্কোপাস’ থেকে তথ্য নিয়ে প্রতিবেদন তৈরি করেছে 'সায়েন্টিফিক বাংলাদেশ' নামের একটি অনলাইন ম্যাগাজিন। 

Advertisement

তালিকায় শীর্ষে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয় এ বছর মোট ১২৪৬টি গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছে। যা দেশের অন্য কোনো প্রতিষ্ঠান করতে পারেনি। তাছাড়া গত বছরের তুলনায় এবার প্রায় ৫০০টি বেশি প্রবন্ধ প্রকাশ করেছে এই বিশ্ববিদ্যালয়। এর ফলে প্রথমবারের মতো ১০০০ এর প্রবন্ধ প্রকাশের মাইলফলক অতিক্রম করলো ঢাকা বিশ্ববিদ্যালয়। 

আরো পড়ুন: ঢাবিতে তৃতীয় লিঙ্গের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫

সায়েন্টিফিক বাংলাদেশের প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানগুলো মোট ১১ হাজার ৪৭৭ টি বৈজ্ঞানিক ডকুমেন্টস প্রকাশ করেছে। যা গতবছর ছিলো (২০২০ সাল) ৮ হাজার ১৪০টি। ২০১৯ সালে এর সংখ্যা ছিলো ছয় হাজার ৩৬৩টি এবং ২০১৮ সালে এই সংখ্যা ছিল পাঁচ হাজার ২৩৪টি। প্রতিবছরই গবেষণা প্রবন্ধ প্রকাশে বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানগুলো উন্নতি করছে। 

জার্নালে প্রকাশিত নিবন্ধের পাশাপাশি সম্মেলনে উপস্থাপিত প্রবন্ধ, রিভিউ, বইয়ের অনুচ্ছেদ, চিঠি, নোট ও উপ-সম্পাদকীয়, তথ্য প্রবন্ধ, বই, সংক্ষিপ্ত জরিপও বিবেচনায় নিয়ে থাকে। 

আরো পড়ুন: স্বাস্থ্যবিধি না মানলে ক্লাস-হল বন্ধ: ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর সেরাদের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। প্রতিষ্ঠানটি ৭০৭টি গবেষণা প্রবন্ধ প্রকাশ করতে পেরেছে, যা গত বছরের তুলনায় ২০০টিরও বেশি। ৪৬৫ প্রকাশনা নিয়ে গতবছর দেশের মধ্যে তৃতীয় অবস্থানে ছিলো রাবি। 

গতবছর তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা দেশের সেরা প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট এবার তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে। প্রতিষ্ঠানটি ৬৯৩ গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছে৷ তাছাড়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ৬৮২টি প্রকাশনা নিয়ে চতুর্থ স্থান অর্জন করেছে এবং ৫৫৩টি প্রকাশনা নিয়ে ৫ম স্থান অর্জন করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ-সাউথ। 

আরো পড়ুন: শতবর্ষ বৃত্তি পেলেন ঢাবির ১৫২ শিক্ষার্থী

তালিকার শীর্ষ দশে থাকা বাকি প্রতিষ্ঠানগুলো হলো– ৬ষ্ঠ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (৫৩৭), ৭ম আইসিডিডিআরবি (৫২৩), ৮ম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (৪৫৯), ৯ম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (৩৮৫), ১০ম ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (৩৭৩)। 

বরাবরের মতোই ২০২১ সালেও অধিকাংশ প্রবন্ধই ছিল বিজ্ঞান ও প্রযুক্তি সংশ্লিষ্ট। গবেষণার শীর্ষে আছে প্রকৌশল, মেডিসিন, কম্পিউটার সায়েন্স, পরিবেশ বিজ্ঞান, কৃষি, জীববিজ্ঞান, প্রাণরসায়ন, জেনেটিক্স ও অনুপ্রাণ বিজ্ঞান বিষয়ক গবেষণা।

ডেইলি-বাংলাদেশ/জেডএম
লিংক সফলভাবে কপি হয়েছে!