ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

রাবিতে ৬৮ নমুনা পরীক্ষায় শনাক্ত ৩৯

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৭, ১৯ জানুয়ারি ২০২২
রাবিতে ৬৮ নমুনা পরীক্ষায় শনাক্ত ৩৯
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তারুণ্যের প্রতীক ‘সাবাস বাংলাদেশ’ ভাস্কর্য

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ৬৮ টি নমুনা পরীক্ষায় ৩৯ জনেরই করোনা শনাক্ত করা হয়েছে।

বুধবার রাতে রাবি চিকিৎসা কেন্দ্রের প্রধান চিকিৎসক তবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন: রাবিতে সশরীরে ক্লাস বন্ধের দাবি

Advertisement

তিনি বলেন, গতকাল ও আজকে আমরা পিসিআর ল্যাব টেস্টের জন্য সিম্পল সংগ্রহ করা হয়েছিল। এই দুইদিনে ৬৮ টি নমুনা সংগ্রহ করা হয়।  নমুনাগুলোর মধ্যে ৩৯ টি ফলাফল পজিটিভ এসেছে। আজ রাতের মধ্যেই আক্রান্তদেরকে এসএমএসের মাধ্যমে জানানো হবে।

আরো পড়ুন: আবারো অনলাইন ক্লাসে ফিরছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

তিনি আরো জানান, এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সকলের মধ্যেই করোনার ধরনের লক্ষণ দেখা যাচ্ছে। যে যেখানে আছে সে সেখানেই অবস্থান করবে। আর যারা আক্রান্ত হচ্ছেন তারা চিকিৎসাধীন অবস্থায় থাকবেন। আমরা আশা করছি, বর্তমানে যে ভেরিয়েন্টির দ্বারা আক্রান্ত হচ্ছে, এই ভেরিয়েন্টে কারো তেমন কোন ক্ষতি হবে না।
 

ডেইলি-বাংলাদেশ/জেডএম
লিংক সফলভাবে কপি হয়েছে!