ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

অনলাইনে নয়, রাবিতে সশরীরেই ক্লাস-পরীক্ষা

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৮, ২০ জানুয়ারি ২০২২
অনলাইনে নয়, রাবিতে সশরীরেই ক্লাস-পরীক্ষা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মূল ফটক

ওমিক্রনে বন্ধ হচ্ছে না রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। অনলাইনে নয় বরং সশরীরেই ক্লাস-পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবনে এক জরুরী মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

আরো পড়ুন: রাবিতে ৬৮ নমুনা পরীক্ষায় শনাক্ত ৩৯

Advertisement

সভা শেষে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম বলেন, ওমিক্রনে বন্ধ হচ্ছে না রাজশাহী বিশ্ববিদ্যালয়। সশরীরেই চলবে ক্লাস-পরীক্ষা। তবে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। কোনো বিভাগ যদি মনে করে অনলাইনে ক্লাস নিবে, তবে সেই বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের সম্মতিক্রমে সেই সিদ্ধান্ত নিতে পারবে। আমরা চাচ্ছি শিক্ষাকার্যক্রম সচল থাকুক। সেটা অনলাইন কিংবা অফলাইনে হোক।

আরো পড়ুন: ‘একবার ধরবো, বাধা দিবা না’ ছাত্রীকে বশেমুরবিপ্রবি শিক্ষক

তিনি আরো বলেন, সবাইকে টিকার আওতায় আসতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলতে হবে। আতঙ্কগ্রস্ত না হয়ে সবাইকে সহযোগিতা করতে হবে। আমাদের মেডিকেল সেন্টার, হল, বিশ্ববিদ্যালয় প্রশাসন এই দূর্যোগ মোকাবেলায় প্রস্তুত রয়েছে। সবার সম্মিলিত চেষ্টার মাধ্যমে আমরা কিছুটা হলেও করোনা পরিস্থিতি হ্রাস করতে পারবো।

আরো পড়ুন: রাবিতে সশরীরে ক্লাস বন্ধের দাবি

আবাসিক হলগুলোর বিষয়ে অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, আমরা দুই দফায় হল প্রাধ্যক্ষদের সঙ্গে আলোচনায় বসেছি। হলে প্রবেশেরে আগে যেসব নিয়ম রয়েছে তা মেনে চলতে হবে। এছাড়াও হলের টিভি রুম, ডাইনিং, হল মসজিদে এসব জায়গায় যতটুকু সম্ভব দুরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। প্রতিটি হলেই আইসোলেশন রুম রয়েছে। কেউ যদি আক্রান্ত হয় প্রাথমিক অবস্থায় তাকে আইসোলেশন রুমে রাখা হবে। সেখানেও যদি না হয় পরে মেডিকেল আইসোলেশনে নিয়ে যাওয়া হবে। সেখানেও যদি মনে হয় পর্যাপ্ত চিকিৎসা সেবা পাচ্ছে না তাহলে রামেক হাসপাতালে পাঠানো হবে।     

আরেক প্রো-ভিসি অধ্যাপক চৌধুরি মো. জাকারিয়া বলেন, আগেরই মতো সশরীরে ক্লাস-পরীক্ষা চলবে। এখন আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ভ্যাকসিনেশন। সরকার যে ভ্যাকসিন সপ্তাহ ঘোষণা করেছে সেটার সঙ্গে সমন্বয় করে আমরা ভ্যাকসিনের ব্যবস্থা করবো। বিভিন্ন বিভাগে ইতোমধ্যে নোটিশ পাঠানো হয়েছে। যেসব শিক্ষার্থী এখনো ভ্যাকসিন গ্রহণ করেনি, তাদেরকে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসা হবে।

আরো পড়ুন: চবিতে সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা

তিনি আরো বলেন, বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশে বিধিনিষেধ কড়াকড়ি করা হবে। ক্যাম্পাসের ভ্রাম্যমানসহ অন্যান্য দোকানগুলো সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করার ব্যবস্থা করা হবে। এছাড়াও আমরা ক্যাম্পাসের বিভিন্ন ক্রিয়াশীল ছাত্রসংগঠনের সঙ্গে আলোচনা করেছি। তারা যেনো সবসময় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহযোগিতা করে।

অনলাইন ক্লাসের সক্ষমতায় বিষয়ে অধ্যাপক জাকারিয়া বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের নেটওয়ার্কিং সিস্টেমকে আরো গতিশীল করার জন্য এরইমধ্যে একটি প্রস্তাবনা দিয়েছি। ইউজিসি বিডিরেনকে এই দায়িত্ব দিয়েছে। এই বিষয়ে গতকালই প্রতিষ্ঠানটির সিও’র সঙ্গে কথা হয়েছে। খুব দ্রুত এই সমস্যার সমাধান হবে।

প্রসঙ্গত, গত দুই দিনে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের ৬৮টি নমুনা সংগ্রহ করে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্র। সেখানে পরীক্ষায় ৩৯ জনের করোনা শনাক্ত করা হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!